Good Manners and Form (Al-Adab)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ إِذَا أَتَاهُ السَّائِلُ أَوْ صَاحِبُ الْحَاجَةِ قَالَ " اشْفَعُوا فَلْتُؤْجَرُوا، وَلْيَقْضِ اللَّهُ عَلَى لِسَانِ رَسُولِهِ مَا شَاءَ ".(كِفْلٌ) نَصِيبٌ قَالَ أَبُو مُوسَى: (كِفْلَيْنِ) أَجْرَيْنِ بِالْحَبَشِيَّةِ (كِفْلٌ) অর্থ অংশ। আবূ মূসা বলেছেনঃ হাব্শী ভাষায় (كِفْلَيْنِ) শব্দের অর্থ হলো, ‘‘দ্বিগুণ সাওয়াব।’’ (সূরা আল-হাদীদঃ ২৮) ৬০২৮. আবূ মূসা (রাঃ) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কোন ভিখারী অথবা অভাবগ্রস্ত লোক এলে তিনি বলতেনঃ তোমরা সুপারিশ করো, তাহলে তোমরা সাওয়াব পাবে। অবশ্য আল্লাহ তা‘আলা তাঁর রাসূলের দু‘আ অনুযায়ী যা ইচ্ছে তা করেন। [১৪৩২] (আধুনিক প্রকাশনী- ৫৫৯৩, ইসলামিক ফাউন্ডেশন)
সহীহ বুখারী থেকে, যার বর্ণনাগুলোকে আলেমগণ সহীহ হিসেবে গ্রহণ করেন।