The Book of Funerals
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ أَنْبَأَنَا مَنْصُورٌ، عَنِ ابْنِ سِيرِينَ، قَالَ مُرَّ بِجَنَازَةٍ عَلَى الْحَسَنِ بْنِ عَلِيٍّ وَابْنِ عَبَّاسٍ فَقَامَ الْحَسَنُ وَلَمْ يَقُمِ ابْنُ عَبَّاسٍ فَقَالَ الْحَسَنُ لاِبْنِ عَبَّاسٍ أَمَا قَامَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ابْنُ عَبَّاسٍ قَامَ لَهَا ثُمَّ قَعَدَ .। ইয়াকুব ইবনু ইবরাহীম (রহঃ) ... ইবনু সীরীন (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, হাসান ইবনু আলী এবং ইবনু আব্বাস (রাঃ)-এর নিকট দিয়ে একটি জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল। তখন হাসান (রাঃ) দাঁড়িয়ে গেলেন কিন্তু ইবনু আব্বাস (রাঃ) দাঁড়ালেন না। তখন হাসান (রাঃ) ইবনু আব্বাস (রাঃ)-কে বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এর জন্য দাঁড়ান নি? ইবনু আব্বাস (রাঃ) বললেন এর জন্য দাঁড়িয়েছিলেন কিন্তু পরে তিনি বসে পড়েন।
মান